ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মানবতার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভূঞাপুরের ইউএনও

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলে ভূঞাপুরের ইউএনও ছবির ক্যাপশন: মানবতার দৃষ্টান্ত স্থাপন করলে ভূঞাপুরের ইউএনও
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

নিজের আসন ছেড়ে নিচে নেমে অসহায় বৃদ্ধাকে আর্থিক সহায়তা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। 

 মানবিক  সেবা প্রান্তিক অসহায় মানুষের কাছে পৌঁছে দেয়ার অনন্য  দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। বয়োবৃদ্ধ এক অসহায় মায়ের কষ্টের কথা শুনে নিজের আসন ছেড়ে নিচে নেমে এসে বাড়িয়ে দিলেন সহায়তার হাত। তার এই মানবিকতায় মুগ্ধ বয়োবৃদ্ধ ওই নারী। 

  রবিবার (১৮ অক্টোবর)  মানবিক সহায়তার জন্য এক বয়োবৃদ্ধ মা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে অপেক্ষা করছিলেন। বয়সের ভারে ন্যুব্জ ওই মায়ের পক্ষে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ওঠা সম্ভব ছিল না। অসহায় অবস্থায় তিনি নিচেই দাঁড়িয়ে ছিলেন। খবর পেয়েই তিনি কোনো দ্বিধা না করে নিজ কার্যালয়ের চেয়ার ছেড়ে দ্রুত নিচে নেমে আসেন। তিনি ওই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে পরম মমতায় তার সমস্যার কথা শোনেন। কী কারণে তিনি এসেছেন, কী সহায়তা প্রয়োজন- সবকিছু আন্তরিকতার সঙ্গে জানতে চান এবং তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন। 

বৃদ্ধা নারী বলেন, ‘বাবা, আমি বুড়া মানুষ, বয়স হইছে, হাঁটতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। অনেক কষ্ট কইরা আইছি একটু সাহায্যের লাইগা। ভাবছিলাম উপরে যাইতে পারমু না, ফিরা যাইতে হইব। কিন্তু বড় স্যার নিজেই নিচে নাইমা আমার কথা শুনছেন- এর চেয়ে বড় পাওয়া আর কী আছে? এমন ভালা মানুষ আছে বইলাই দুনিয়া টিকে আছে। আল্লাহ তার ভালো করুক।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি দপ্তরে সেবা নিতে এসে সাধারণত মানুষকে নানা হয়রানি ও ভোগান্তি পোহাতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় দেখা মেলে না কর্মকর্তার। সেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার  দপ্তর থেকে নিজে নিচে নেমে এসে একজন বৃদ্ধার কথা শুনবেন- এমন দৃশ্য সত্যিই বিরল। উপস্থিত অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ‘সরকারি সেবা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের মূল দায়িত্ব ও কর্তব্য। ওই বৃদ্ধা মা শারীরিকভাবে অসুস্থ, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছিলেন না শুনে আমি নিজেই নিচে নেমে গেছি। একজন নাগরিক হিসেবে সেবা পাওয়া তার অধিকার। তাকে কিছু সহায়তা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।